প্রাসঙ্গিক
মতলুব আলী জীবদ্দশাতেই তাঁর বাছাই বারো রচনার পাণ্ডুলিপি আমাকে দিয়েছিলেন। যে লেখাগুলো তাঁর মননযাত্রার সারসংক্ষেপ- সময়সচেতন এক চিন্তকের আত্মআলাপ। রবীন্দ্রনাথ, নজরুল ও সুকান্ত- এই কবিত্রয়ীর মানবতাবোধ ও জীবনবাদী উচ্চারণ থেকে শুরু করে একাত্তরের দিনলিপিতে রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর প্রাসঙ্গিকতা; প্রগতিশীল চেতনার বিদ্রোহী উচ্চারণ, শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পদর্শন, গণসঙ্গীতের ঐকতান, বাংলাদেশের শিল্পকলার ঐতিহ্য ও আধুনিকতার দ্বন্দ্ব, লোকঐতিহ্যের ছান্দসিক কীর্তনিয়া, হতাশা ও আশার সময়চিত্র, খাতুনিয়া সার্কুলেটিং লাইব্রেরির স্মৃতির আবেগ এবং আহমদ রফিকের শিল্পবিশ্লেষণ- এই বারো রচনায় তিনি স্পর্শ করেছেন আমাদের সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ এবং সামগ্রিক জাতিসত্তার গুরুত্বপূর্ণ বহু পরত।
মতলুব আলীর বাছাই বারো রচনা বইটি প্রকাশের দায় তো থেকেই যায় তাঁর অবর্তমানে। তবে সময়ের এমন এক খরতাপে এটি প্রকাশিত হলো, যা মুক্তচিন্তকের জন্য করা কঠিন কাজ। বিশেষ করে তাঁর পরিবারের তাগিদ ও অনুমতিক্রমেই সাহসী কাজটি সম্পন্ন করা সম্ভব হয়েছে।
তাঁর মৃত্যুর পর প্রকাশিত এটাই প্রথম বই। তাই প্রতিটি পৃষ্ঠা আজ স্মৃতির আবরণে আবদ্ধ, একই সঙ্গে দায়বদ্ধতারও সাক্ষ্য। তিনি নেই; কিন্তু তাঁর চিন্তা, তাঁর বিশ্লেষণ, তাঁর সংস্কৃতিসচেতন দৃষ্টিভঙ্গি- এসবই মানুষের জন্য, মানুষের মাঝে রয়ে গেল, তাঁর লেখা ও চিত্রশিল্পের মাধ্যমে।
মতলুব আলীর এই সংকলন প্রকাশ সম্ভব হয়েছে মূলত তাঁর সহধর্মিণী রেহানা সুলতানার তাগিদে। তাঁর মৃত্যুর পর তিনিই প্রথম আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং বইটি প্রকাশে তাগাদা ও সহযোগিতার হাত বাড়ান। এমন গুণী সঙ্গী খুব কম লেখকের ভাগ্যে জোটে।
বইটি পাঠকের হাতে পৌঁছাক সম্মান ও মমতায়- এই কামনা।
-সাকিল মাসুদ
Description

Reviews
There are no reviews yet.