ইরানের লোকঐতিহ্য, অলৌকিক উপকথা ও রহস্যময় রোমাঞ্চে ভরপুর ঘটনার আলোকে রচিত “বাদশাহ জামশিদ ও তার ঘোড়া” কিশোরদের কল্পনার জগতে এক অনন্য দিগন্ত উন্মোচন করবে। প্রাচীন পারস্যের কাহিনি-ঐতিহ্যের রঙে রাঙানো বইটিতে ইতিহাস, কিংবদন্তি ও নৈতিক শিক্ষার অপূর্ব সমন্বয় ঘটেছে।
গল্পগুলোর বুননে যেমন আছে বিস্ময় ও আনন্দের অনাবিল রেশ, তেমনি নিহিত রয়েছে নীতিকথা, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ এবং সত্য-সুন্দর প্রতিষ্ঠার সাহসী আহ্বান। প্রতিটি কাহিনি মানবিকতার গভীর বার্তা বহন করে— যা কিশোর মনে জাগিয়ে তোলে সততা, সহমর্মিতা ও ন্যায়ের প্রতি দৃঢ় বিশ্বাস।
প্রথম প্রকাশের পর পাঠকের উচ্ছ্বসিত সাড়া ও অকুণ্ঠ ভালোবাসায় বইটি যে জনপ্রিয়তা অর্জন করেছে, তারই ধারাবাহিকতায় প্রকাশিত হচ্ছে এর দ্বিতীয় সংস্করণ। নতুন সংস্করণে সংযোজিত হয়েছে গল্পের সাথে মিল রেখে আকর্ষণীয় ছবি-অলংকরণ, যা কিশোর পাঠকের কল্পনাকে করবে আরও প্রাণবন্ত ও দৃশ্যমান।
নতুন প্রজন্মের পাঠক হৃদয়ে বইটি ছড়িয়ে দেবে জীবনের প্রতি ইতিবাচক প্রেরণা। বইটির বহুলপঠিত হোক এই কামনা।
-সাকিল মাসুদ
Description

Reviews
There are no reviews yet.