অজানা মহাকাশ! বিস্ময়, স্বপ্ন, রহস্য আর অগণিত প্রশ্নের ভিড়। রাতের আকাশে ঝিকমিক তারার দিকে তাকালে মনের কোণে প্রশ্ন জাগে— পৃথিবীর বাইরে আরও পৃথিবী আছে কি? চাঁদের ভূপৃষ্ঠে দাঁড়িয়ে পৃথিবীটা দেখতে কেমন? সূর্যের ভেতর কি সত্যিই আগুন জ্বলে? ব্ল্যাক হোল কি আসলেই গিলে খায় আলো? বিজ্ঞান মানুষকে শিখিয়েছে প্রশ্নকে পরিণত করতে আবিষ্কারের ভেতর দিয়ে।
কিন্তু মহাকাশের গল্পের শেষ কোথায়! মহাকাশের অনন্ত অনুসন্ধানের প্রথম দরজাটিই খুলে দিতে চেয়েছেন এস এম শামীম, তার ‘কিশোরদের মহাকাশ বিজ্ঞান’ বইয়ের পাতায়।
এখানে আছে বিগ ব্যাং থেকে শুরু করে গ্রহ-উপগ্রহের রহস্য, সূর্যের জীবন, মিল্কি ওয়ে ছায়াপথ, ব্ল্যাকহোল, সুপারনোভা, এমনকি বহির্জাগতিক জীবনের খোঁজ পর্যন্ত। রয়েছে মানবসভ্যতার সাহসী পদচারণার গল্প— স্পুটনিক থেকে শুরু করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, চাঁদে অবতরণ থেকে মঙ্গল গ্রহে বসতি স্থাপনের স্বপ্ন।
মহাকাশ শুধু বিজ্ঞানীদের বিষয় নয়, বরং সবার। কারণ সবাই এক বিশাল মহাজাগতিক পরিবারের সদস্য— একই তারার ধূলিকণায় গড়া।
অজানা মহাবিশ্বের পথে আমরা একসাথে যাত্রা শুরু করি—
কারণ মহাকাশ মানে শুধু তারা নয়, মহাকাশ মানে সম্ভাবনার অসীম দুয়ার।
সাকিল মাসুদ
Description

Reviews
There are no reviews yet.