রোকেয়া শুধু নারী জাগরণের অগ্রদূত নন—তিনি সমাজ সংস্কারক, কথাসাহিত্যিক, কল্পবিজ্ঞান লেখক এবং বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের অন্যতম প্রবক্তা। কিন্তু দুঃখজনকভাবে, আজও রোকেয়ার রচনা ও চিন্তাধারা সম্যকভাবে পঠিত বা মূল্যায়িত হয়নি।
বেগম জাহান আরা রচিত ‘রোকেয়া’ গ্রন্থটি এ প্রেক্ষাপটেই বিশেষ গুরুত্বপূর্ণ। বইটিতে লেখিকা তুলে ধরেছেন—রোকেয়ার দর্শন কেন আজও সমান প্রাসঙ্গিক, নারী মুক্তি আন্দোলনে তাঁর চিন্তাভাবনার মৌলিকতা, এবং সমকালীন নারী সমাজে রোকেয়ার আদর্শ নতুন করে কীভাবে মূল্যায়ন করা উচিত।
বিশেষভাবে উল্লেখযোগ্য, বইটিতে সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ অভিভাষণ রোকেয়া-ভাবনার গভীরতা ও বিস্তৃতি অনুধাবনে পাঠককে আলাদা মাত্রা দেবে।
রোকেয়ার ওপর প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে বেগম জাহান আরার এই রচনা তার বিশ্লেষণী গভতা, প্রাসঙ্গিক বিশ্লেষণ ও চিন্তাশীল উপস্থাপনার জন্য নিঃসন্দেহে একটি ব্যতিক্রম। এ বই অনুসন্ধিৎসু ও গবেষণাপ্রবণ পাঠকের জন্য এক অনন্য পাঠ্য সংযোজন হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস।
— প্রকাশক
Description

Reviews
There are no reviews yet.