জীবনের বিবর্তন ও যাপনের মানোন্নয়নের প্রয়োজনে উত্তরবঙ্গের প্রাচীন শহরতলিতে গড়ে উঠেছে দু-চারটি উঁচু ভবন, পোশাকে এসেছে কিছুটা আধুনিকতার ছাপ। তবে, ভাওয়াইয়ার ঢেউয়ে ভেসে চলে এই জনপদের স্মৃতি, সংস্কৃতি আর শিকড়ের গভীর টান। গ্রামগঞ্জের হাটবাজার, ক্ষেত-খামার কিংবা সাধারণ মানুষের বাসস্থানে এপার ও ওপারÑ দুই বাংলার উত্তরবঙ্গের দৃশ্যপট অভিন্ন।
এখনো এই অঞ্চলের মানুষের জীবিকা গভীরভাবে জড়িয়ে আছে কৃষি, মজুরি, হকারি বা হাকডাক এবং ক্ষুদ্র লোকশিল্পের সঙ্গে। যেমনটা এপারে দেখা যায়, তেমনি ওপারেও। এপারের মানুষ যেমন নাপাশাক, সিদল, শোলকা প্রভৃতি খাবার খায় তেমনি ওপারের মানুষও খায়।
উত্তরবঙ্গে ভাষার উচ্চারণে কিছুটা বিবর্তন লক্ষ্য করা যায়, যা ভৌগলিক কারণে। তবে আব্বা, মাও, বাহে, তুই-মুই, যাঙ নাই, খাঙ নাই, পাঙ নাই… শব্দগুলো দু’পারের উত্তরবঙ্গে মানুষের মায়ের মুখের বুলি।
মূলত রাজনৈতিক ভাগের কাঁটাতারই আজ উত্তরবঙ্গকে দু’ভাগে বিভক্ত করেছে। করতোয়া, যমুনা ও ব্রহ্মপুত্রবেষ্টিত তিস্তা-তোর্ষা অববাহিকায় গড়ে ওঠা এই জনপদের মানুষের জীবন-জীবিকা, সংস্কৃতি ও আর্থসামাজিক কাঠামোতে কালের প্রবাহে খুব বেশি পরিবর্তন আসেনি।
সংখ্যাটি উৎসর্গ করা হয়েছে উত্তরবঙ্গের সেইসব প্রান্তিক মানুষের জীবন-জীবিকার সংগ্রামকে ঘিরে।
২০২৪ সালের ডিসেম্বরে সংখ্যাটির প্রথম মুদ্রণ শেষ হয়ে গেছে। পাঠকদের আন্তরিক আগ্রহ ও ভালোবাসায় দ্বিতীয় মুদ্রণ করা হলো। এ ঘটনা সম্পাদকমণ্ডলির জন্য গভীর আনন্দের।
-সাকিল মাসুদ
Description

Reviews
There are no reviews yet.