আগুন ধ্বংসের প্রতীক হলেও, আগুনে পুড়েই বিশুদ্ধ হয় সোনা, আর মশালের আগুন মানুষের প্রতিবাদের ভাষা। ‘আগুন পুষি রাখি’ গ্রন্থের কবিতাগুলো কবির বুকের ভেতর জ্বলন্ত আগ্নেয়গিরি— যা দীর্ঘকাল পুষে রাখা, সময়, রাষ্ট্র, সমাজ, প্রেম, বেদনা ও বিদ্রোহের অন্তরতত্ত্ব বহন করে; বিস্ফোরণের অপেক্ষায়।
এখানে আগুন কখনো প্রতিবাদের প্রতীক, কখনো ব্যর্থতার, কখনো প্রেমের ভাষা, আবার কখনো কলুষিত রাজনৈতিক চেতনার বিরুদ্ধে অস্ত্র। কবিতাগুলো সময়ের মানুষের যন্ত্রণার ভাষার রূপ, যা পাঠককে আত্মসমালোচনার মুখোমুখি দাঁড় করানোর উর্বর ক্ষেত্র তৈরি করে।
কবি বইয়ের নামকবিতায় তাঁর সমসাময়িক কবিদের চিন্তাকে সুকৌশলে একত্র করেছেন। বিশেষ করে মুক্তির আকাঙ্ক্ষায় সকলেই যে উদগ্রীব— তা তিনি প্রমাণ করতে সফল হয়েছেন। তাঁর কবিতায় আছে রক্তরোদ, আছে ছায়া ও বজ্র, আছে নামহীন বিদ্রোহ এবং নীরবতার গভীর ডাক। কোথাও স্মৃতি, কোথাও ইতিহাস, কোথাও আবার ভবিষ্যতের সংকেত। রংপুর থেকে শুরু করে রাষ্ট্রের বিস্তৃত মানচিত্র— সবখানে এই তরুণ কবির চোখে ধরা পড়েছে অসাম্য, আশা ও সংগ্রামের চিত্র।
বইটি পাঠককে চিন্তার আগুনে প্রজ্বলিত করবে। আগুনকে নিভিয়ে নয়, বরং তাকে আলোয় রূপান্তরিত করার সাহস সঞ্চয়ই বইয়ের প্রেরণা।
-সাকিল মাসুদ
Description

Reviews
There are no reviews yet.