Sale!

আগুন পুষি রাখি

Original price was: 200.00৳ .Current price is: 150.00৳ .

আল আমিন ইসলাম

জন্ম ১২ নভেম্বর ১৯৯৯, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের দক্ষিণ শিবপুর গ্রামে এক নিম্নমধ্যবিত্ত পরিবারে। বাবা মো. আমীর আলী (মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন) ও মা মোছা. রেহেনা পারভীন। তিন ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। দক্ষিণ শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার হাতেখড়ি তার। এরপর এলাকার ময়নাকুড়ি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও বদরগঞ্জ ডিগ্রি কলেজ (বর্তমান সরকারি কলেজ) থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ছোট বেলা থেকেই লেখালেখির শখ ও নেশা। কবিতা লেখার মধ্য দিয়েই সাহিত্য জগতে প্রবেশ।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ: একমুঠো সুখ, নোনাজলে নীলরঙ, আগুন পুষি রাখি।
যৌথ কাব্যগ্রন্থ: সাহিত্যের কুসুম জ্যোতি, বোধের পেরেক, কাচাকঞ্চি, পানি লাগবে পানি, রক্তপত্র ইত্যাদি। কবিতার পাশাপাশি তিনি গল্প উপন্যাসের জন্য নিজেকে প্রস্তুত করছেন। তিনি ২০২২ সালে ইউএস বাংলা সাহিত্য সম্মাননা পেয়েছেন। এবং সাংগঠনিক অবদানের জন্য “ফিরেদেখা সম্মাননা ২০২৬” অর্জন করেন।
তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। সাহিত্য সংষ্কৃতি ও সামাজিক সংগঠন ‘ফিরেদেখা’র বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

Specification

Nameআগুন পুষি রাখি
Category
Authorআল আমিন ইসলাম
Publisherআইডিয়া প্রকাশন
Edition১ম
No of Page64
Languageবাংলা
Countryবাংলাদেশ
Category:

আগুন ধ্বংসের প্রতীক হলেও, আগুনে পুড়েই বিশুদ্ধ হয় সোনা, আর মশালের আগুন মানুষের প্রতিবাদের ভাষা। ‘আগুন পুষি রাখি’ গ্রন্থের কবিতাগুলো কবির বুকের ভেতর জ্বলন্ত আগ্নেয়গিরি— যা দীর্ঘকাল পুষে রাখা, সময়, রাষ্ট্র, সমাজ, প্রেম, বেদনা ও বিদ্রোহের অন্তরতত্ত্ব বহন করে; বিস্ফোরণের অপেক্ষায়।
এখানে আগুন কখনো প্রতিবাদের প্রতীক, কখনো ব্যর্থতার, কখনো প্রেমের ভাষা, আবার কখনো কলুষিত রাজনৈতিক চেতনার বিরুদ্ধে অস্ত্র। কবিতাগুলো সময়ের মানুষের যন্ত্রণার ভাষার রূপ, যা পাঠককে আত্মসমালোচনার মুখোমুখি দাঁড় করানোর উর্বর ক্ষেত্র তৈরি করে।
কবি বইয়ের নামকবিতায় তাঁর সমসাময়িক কবিদের চিন্তাকে সুকৌশলে একত্র করেছেন। বিশেষ করে মুক্তির আকাঙ্ক্ষায় সকলেই যে উদগ্রীব— তা তিনি প্রমাণ করতে সফল হয়েছেন। তাঁর কবিতায় আছে রক্তরোদ, আছে ছায়া ও বজ্র, আছে নামহীন বিদ্রোহ এবং নীরবতার গভীর ডাক। কোথাও স্মৃতি, কোথাও ইতিহাস, কোথাও আবার ভবিষ্যতের সংকেত। রংপুর থেকে শুরু করে রাষ্ট্রের বিস্তৃত মানচিত্র— সবখানে এই তরুণ কবির চোখে ধরা পড়েছে অসাম্য, আশা ও সংগ্রামের চিত্র।
বইটি পাঠককে চিন্তার আগুনে প্রজ্বলিত করবে। আগুনকে নিভিয়ে নয়, বরং তাকে আলোয় রূপান্তরিত করার সাহস সঞ্চয়ই বইয়ের প্রেরণা।

-সাকিল মাসুদ

Description

Reviews

There are no reviews yet.

Be the first to review “আগুন পুষি রাখি”

Your email address will not be published. Required fields are marked *