বিটিশ ভারতে নির্বাচনী ব্যবস্থার উদ্ভাবনের পর তদানীন্তন অখÐ ‘বঙ্গ’ বা ‘বাংলা’ প্রদেশে যে কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে ১৯৩৭ ও ১৯৪৬ খ্রি: নির্বাচন ছিল খুবই গুরুত্বপূর্ণ।
১৯৪৭ খ্রি: ভারতবর্ষ বিভক্ত হয়ে ‘পাকিস্তান’ রাষ্ট্র সৃষ্টি হলে ১৯৭০ খ্রি: পর্যন্ত কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদের বেশ কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৯৫৪ খ্রি: ‘পূর্ব পাকিস্তান’ (পরবর্তীতে ‘পূর্ব পাকিস্তান’) প্রাদেশিক আইনসভার নির্বাচনের ফলে বায়ান্নোর ভাষা আন্দোলন সৃষ্ট বাঙালি জনগণের স্বাধিকার, সংহতি ও সচেতনতাবোধ আরো সুদৃঢ় হয়। ১৯৭০খ্রি: পাকিস্তান জাতীয় পরিষদ এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদের বিজয় অর্জিত হয়। এ নির্বাচন ছিল পশ্চিম পাকিস্তানি ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে স্বাধিকারকামী বাঙালি জনগণের বিজয়। নির্বাচনের রায় স্বাধিকারকামী বাঙালি জনগণের জাতীয়তাবাদী চেতনাকে আরো বলিষ্ট ও শানিত করে তোলে।
১৯৭১ খ্রি: মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জনগণ সীমাহীন রক্তপাত-ত্যাগের মাধ্যমে একটি স্বাধীন দেশ ও জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ১৯৭৩ থেকে ২০২৪ খ্রি. পর্যন্ত বারোটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্রিটিশ ভারতে অনুষ্ঠিত বঙ্গ প্রদেশের আইনসভা নির্বাচন সমূহ, ১৯৪৭ থেকে ১৯৭০ খ্রি: পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনসমূহ এবং বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ পর্যন্ত অনুষ্ঠিত সকল নির্বাচনে রংপুর বিভাগের ৮টি জেলার আসনভিত্তিক নির্বাচনী ফলাফলের অমূল্য সংগ্রহ বা আর্কাইভ হিসেবে বিবেচিত হবে এই গ্রন্থ।
অধ্যাপক মো. মোজাম্মেল হক ইতিহাস ও রাজনীতি বিষয়ক একাধিক গ্রন্থ রচনা করেছেন। রাষ্ট্রবিজ্ঞান এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিষয়ক গ্রন্থ রচনার জন্য বাংলাদেশের সর্বত্র জনপ্রিয়তাও আছে তাঁর। তাঁর লেখা ‘আইসভা নির্বাচন (রংপুর বিভাগ ১৯২০-২০২৪ খ্রি:) বইটি রাজনৈতিক ইতিহাস অনুসন্ধানী পাঠকের কাছে উৎস গ্রন্থ হিসেবে বিশেষ ভ‚মিকা রাখবে।
-সাকিল মাসুদ
Description

Reviews
There are no reviews yet.