প্রাগৈতিহাসিক যুগ থেকে প্রাগজ্যোতিষ তথা কামরূপ রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ ছিল বাহারবন্দ পরগণা, যার বিস্তৃত ভূখণ্ডের অন্তর্ভুক্ত ছিল বর্তমান কুড়িগ্রাম জেলার একটি বৃহৎ অঞ্চল। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে কোচবিহার, উয়ারী, অহোম, কুকি, ত্রিপুরা ও আরাকানসহ আঞ্চলিক শক্তিগুলোর উত্থান-পতনের সঙ্গে সঙ্গে এ জনপদের রাজনৈতিক ও প্রশাসনিক বিন্যাসেও ঘটেছে নানা পরিবর্তন। একসময় নাগেশ্বরী, ফুলবাড়ী, লালমনিরহাট ও ভূরুঙ্গামারী কোচবিহার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল; অন্যদিকে উলিপুর, চিলমারী ও রৌমারী ছিল উয়ারী রাজ্যের অধীন।
এই গ্রন্থে বাহারবন্দ পরগণার ভৌগোলিক অবস্থান, প্রাচীনত্ব, রাজনৈতিক বিবর্তন, শাসনক্ষমতার পালাবদল এবং সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যের একটি সুসংহত চিত্র উপস্থাপিত হয়েছে। পাশাপাশি রঘুনাথ রায়, রানি সত্যবতী, মহারানি ভবানী, মহারানি স্বর্ণময়ীসহ এ অঞ্চলের প্রভাবশালী শাসক ও ঐতিহাসিক ব্যক্তিত্বদের জীবন, কর্ম এবং তাঁদের সময়ের নানা গুরুত্বপূর্ণ ঘটনাও আলোচিত হয়েছে।
উত্তরবঙ্গের ইতিহাস, বিশেষ করে বাহারবন্দ পরগণার অতীতকে জানতে আগ্রহী গবেষক, শিক্ষার্থী ও সাধারণ পাঠকের জন্য বইটি একটি গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার হিসেবে বিবেচিত হবে বলে আমাদের বিশ্বাস।
—প্রকাশক
Description

Reviews
There are no reviews yet.