Sale!

যৌন অপরাধ ও তদন্ত প্রক্রিয়া

Original price was: 400.00৳ .Current price is: 300.00৳ .

আব্দুর রাজ্জাক রংপুরের মিঠাপুকুর উপজেলায় ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত জীবনে একজন পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তা। পেশার সাথে সংহতিপূর্ণ হওয়ায় পরবর্তীতে তিনি অপরাধবিজ্ঞান ও অপরাধ বিচার ব্যবস্থার ওপর দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ছোটকাল থেকেই তিনি সৃজনশীল কাজে উৎসাহী। কবিতা, গান, প্রবন্ধ লেখার পাশাপাশি পেশা সংক্রান্ত বিষয়েও লেখালেখি করছেন। তাঁর প্রকাশিত বই ‘যৌন অপরাধ ও তদন্ত প্রক্রিয়া’, ‘কমিউনিটি পুলিশিং দর্শন ও অনুশীলন’, ‘কমিউনিটি পুলিশিং ও আপনার জিজ্ঞাসা’।
কবিতাবই ‘বাণপ্রস্থ’।
এ ছাড়াও ‘জিজ্ঞাসাবাদের বৈজ্ঞানিক তত্ব ও কৌশল’ বইটি প্রকাশের অপেক্ষায়।
তাঁর লেখা বিভিন্ন পত্র-পত্রিকা ও ব্লগে প্রকাশ হচ্ছে। তিনি বিভিন্ন সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক সংগঠনের সাথে নিবিড়ভাবে যুক্ত আছেন।

Specification

Nameযৌন অপরাধ ও তদন্ত প্রক্রিয়া
Category,
Authorআব্দুর রাজ্জাক
Publisherআইডিয়া প্রকাশন
Edition১ম
No of Page224
Languageবাংলা
Countryবাংলাদেশ

যৌন অপরাধ মানবসভ্যতার জন্য সামাজিক ব্যধি। যা কেবল একজন ব্যক্তির দেহগত বা মানসিক ক্ষতির কারণ নয়, বরং পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ন্যায়বিচার ব্যবস্থার ওপরও সুদূরপ্রসারী প্রভাব ফেলছে। ভয়, লজ্জা, সামাজিক চাপ ও বিচারহীনতার সংস্কৃতির কারণে বহু যৌন অপরাধ আড়ালেই থেকে যায়, ফলে অপরাধের প্রকৃত চিত্র উদ্ঘাটন সম্ভব হয় না এবং ভিকটিম ন্যায়বিচার বঞ্চিত হন।
গ্রন্থটি যৌন অপরাধের প্রকৃতি, প্রকারভেদ, তদন্ত পদ্ধতি, আলামত সংগ্রহ, ফরেনসিক বিশ্লেষণ, ভিকটিম সুরক্ষা এবং আইনগত কাঠামোকে একত্রিত করে একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি উপস্থাপনের প্রয়াস। এখানে যৌনপীড়ন, ধর্ষণ, সোডোমি, দাম্পত্য ধর্ষণ, প্রবীণ ও তৃতীয় লিঙ্গভিত্তিক ভিকটিমের প্রতি সংঘটিত অপরাধসহ নানা সংবেদনশীল বিষয় বাস্তব অভিজ্ঞতা, গবেষণা ও আইনি কাঠামোর আলোকে বিশ্লেষণ করেছেন লেখক আব্দুর রাজ্জাক। বিশেষ করে তার লেখনিতে অপরাধ বিশ্লেষণ, প্রতিরোধ, তদন্ত এবং অপরাধ বিজ্ঞানের তাত্ত্বিক ও ব্যবহারিক দিকগুলো সুস্পষ্ট।
বইটির লক্ষ্য তদন্তকারী কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, চিকিৎসক, আইনজীবী, গবেষক এবং নীতিনির্ধারকদের জন্য নির্দেশিকা প্রদান করা— যাতে যৌন অপরাধের তদন্ত আরও বিজ্ঞানসম্মত, মানবিক ও নিরপেক্ষ হয়। ডিএনএ প্রমাণ, আলামত সংগ্রহ, ইলেকট্রনিক সাক্ষ্য, মাদক-সংক্রান্ত যৌন অপরাধ এবং ক্রাইমসিন সংরক্ষণের মতো বিষয়সমূহ এখানে বাস্তবধর্মীভাবে উপস্থাপিত হয়েছে। পাশাপাশি, মিথ্যা অভিযোগ, অপরাধ গোপনের সামাজিক কারণ, দ্রুত সাড়া প্রদান, ভিকটিমের সাক্ষাৎকার গ্রহণ এবং তদন্ত তদারকির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করে বইটি ন্যায়বিচার নিশ্চিতকরণে একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন লেখক। পরিশিষ্টে অন্তর্ভুক্ত বাস্তব মামলা, রায় ও ডিএনএ রিপোর্টের নমুনা পাঠকদের জন্য বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করবে।
যদি যৌন অপরাধ প্রতিরোধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ভিকটিমের মর্যাদা ও অধিকার সুরক্ষায় সামান্যও ভূমিকা রাখতে পারে, তাহলেই লেখকের শ্রম সার্থক বলে বিবেচিত হবে।
এটাই আমাদের প্রত্যাশা।

সাকিল মাসুদ
প্রকাশক

Description

Reviews

There are no reviews yet.

Be the first to review “যৌন অপরাধ ও তদন্ত প্রক্রিয়া”

Your email address will not be published. Required fields are marked *