Sale!

খোঁয়ারি জীবনের দায়দেনা

Original price was: 200.00৳ .Current price is: 150.00৳ .

রফিকুর রশীদ
জন্ম: ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর। মেহেরপুর।
শিক্ষা: রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্স, এমএ। পেশা: কলেজ শিক্ষকতা।
লেখালেখি: লেখালেখির প্রিয় প্রাঙ্গণ- কথাসাহিত্য, প্রিয় প্রসঙ্গ- মুক্তিযুদ্ধ ও ভাষা-আন্দোলন। শিশুসাহিত্যের বিভিন্ন শাখাতেও রয়েছেন সক্রিয়। বাঙালির ভাষা-আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সেই সঙ্গে লোকসংস্কৃতি নিয়ে আছে গবেষণা। ছড়া ও কিশোরকবিতা দিয়ে লেখালেখির সূচনা হলেও পরবর্তীতে গল্প-উপন্যাসেই অধিক মনোযোগী হয়েছেন। বড়োদের এবং ছোটদের জন্যে লিখেছেন নানা- মাত্রিক বিচিত্র সব গল্প আর উপন্যাস। প্রকাশিত হয়েছে তাঁর ডজনখানেক ছড়াগ্রন্থও।
প্রকাশিত গ্রন্থ: শিশুসাহিত্য, কথাসাহিত্য এবং ইতিহাস গবেষণা মিলিয়ে গ্রন্থসংখ্যা শতাধিক।
পুরস্কার ও সম্মাননা: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, অরণি সাহিত্য পুরস্কার, সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার, মীর মশাররফ সাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, অগ্রণীব্যাংক শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার, বগুড়া লেখকচক্র সম্মাননা ও পুরস্কার, কাঙাল হরিণাথ পদক ও সম্মাননা, সাতক্ষীরা সাহিত্য একাডেমি সম্মাননা, দ্বিজেন্দ্র পুরস্কার (ভারত), সন্তোষকুমার দে স্মৃতি পুরস্কার (ভারত) প্রভৃতি।রফিকুর রশীদ
জন্ম: ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর। মেহেরপুর।
শিক্ষা: রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্স, এমএ। পেশা: কলেজ শিক্ষকতা।
লেখালেখি: লেখালেখির প্রিয় প্রাঙ্গণ- কথাসাহিত্য, প্রিয় প্রসঙ্গ- মুক্তিযুদ্ধ ও ভাষা-আন্দোলন। শিশুসাহিত্যের বিভিন্ন শাখাতেও রয়েছেন সক্রিয়। বাঙালির ভাষা-আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সেই সঙ্গে লোকসংস্কৃতি নিয়ে আছে গবেষণা। ছড়া ও কিশোরকবিতা দিয়ে লেখালেখির সূচনা হলেও পরবর্তীতে গল্প-উপন্যাসেই অধিক মনোযোগী হয়েছেন। বড়োদের এবং ছোটদের জন্যে লিখেছেন নানা- মাত্রিক বিচিত্র সব গল্প আর উপন্যাস। প্রকাশিত হয়েছে তাঁর ডজনখানেক ছড়াগ্রন্থও।
প্রকাশিত গ্রন্থ: শিশুসাহিত্য, কথাসাহিত্য এবং ইতিহাস গবেষণা মিলিয়ে গ্রন্থসংখ্যা শতাধিক।
পুরস্কার ও সম্মাননা: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, অরণি সাহিত্য পুরস্কার, সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার, মীর মশাররফ সাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, অগ্রণীব্যাংক শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার, বগুড়া লেখকচক্র সম্মাননা ও পুরস্কার, কাঙাল হরিণাথ পদক ও সম্মাননা, সাতক্ষীরা সাহিত্য একাডেমি সম্মাননা, দ্বিজেন্দ্র পুরস্কার (ভারত), সন্তোষকুমার দে স্মৃতি পুরস্কার (ভারত) প্রভৃতি।

Specification

Nameখোঁয়ারি জীবনের দায়দেনা
Category
Authorরফিকুর রশীদ
Publisherআইডিয়া প্রকাশন
Edition১ম
No of Page96
Languageবাংলা
Countryবাংলাদেশ

রফিকুর রশীদের গল্পগ্রন্থ ‘খোঁয়ারি জীবনের দায়দেনা’ মূলত প্রান্তিক মানুষের জীবন সংগ্রাম, দারিদ্র্য এবং সামাজিক বাস্তবতার এক নিপুণ আখ্যান। এটি তার প্রিয় দশ গল্পের সংকলন। যেখানে অতি পরিচিত সমাজ ও সাধারণ মানুষের সুখ-দুঃখ, ভূমিহীন কৃষকের অন্নের সংস্থানের করুণ চিত্র, অন্ধ ভিক্ষুকের বেঁচে থাকার লড়াই আর প্রান্তিক জীবনের নানা জটিলতার গল্পের ভেতর দিয়ে জীবন ও আত্মঅনুসন্ধানেরই এক সাহিত্যিক যাত্রা।
রফিকুর রশীদের লেখার ভাষা অত্যন্ত সহজবোধ্য এবং প্রান্তিক আবহে পরিপূর্ণ। যার ভেতর কেবল কাহিনি নয়; আছে তত্ত্ব, প্রতীক, সাধনা ও মানসিক টানাপোড়েন।
বইয়ের মন্টু শাহ ও নয়নতারার জীবনযাপন- যেখানে সংসার ত্যাগ নয়, বরং সংসারের মধ্যেই সংযম, শুদ্ধি ও আত্মরূপান্তরের সাধনা নিহিত।
গল্পগুলোতে লোকদর্শনের ছাপ সুস্পষ্ট। নদী, শেকড়, লতা, খিলকা, ক্ষুধার্তে চাল চিবিয়ে বা কাঁচা ঢেরস খেয়ে বাঁচা, কিংবা জিন্দা-মরা এসব প্রতীক কেবল ভাষার অলংকার নয়; প্রান্তিক জীবনের অন্তর্লোকের প্রতীকও। যার ভেতর দিয়ে লেখক মনে করিয়ে দেন- আত্মদর্শনের পথ ইট পাথরের ইমারতের ভেতর নয়।
বইটির গল্পপাঠে আনন্দের পাশাপাশি জীবন, সংযম, উত্তরণ, পতন, মৃত্যু-জন্ম এইসব দ্বন্দ্বময় ভাবনার খোরাক ও প্রশ্নের মুখোমুখি দাঁড়ানোর সাহস করবেন পাঠক। খুঁজে পাবেন নিজের ভেতরের আরশিনগরের সন্ধানও।

-সাকিল মাসুদ

Description

Reviews

There are no reviews yet.

Be the first to review “খোঁয়ারি জীবনের দায়দেনা”

Your email address will not be published. Required fields are marked *