লেখক পরিচিতি ও সাহিত্য জীবনবৃত্তান্ত
মমিনুল পথিক
ছড়াকার, কবি ও কথা সাহিত্যিক মমিনুল পথিক ১৯৭৫ খ্রিষ্টাব্দে ১২ জুলাই দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পলাশবাড়ি গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস একই জেলার বিরামপুর উপজেলার দক্ষিণ চাঁদপুর মহল্লায়। সপ্তম শ্রেণিতে পড়াকালীন তার লেখা লেখির হাতে খড়ি হয়। তার প্রকাশিত যৌথগ্রন্থের সংখ্যা ৭৫ টি। ২০১০ খ্রিস্টাব্দে পিপাসিত সরোবর নামে তার একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। যার ৩৫ কপি সরকারি গণগ্রন্থাগার অধিদপ্তর ক্রয় করে। তিনি বিভাগীয় লেখক পরিষদ রংপুর জেলা কমিটির ইতিহাস ও গবেষণা বিষয়ক সম্পাদক, রংপুর সাহিত্য একাডেমি'র যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় কবিতা মঞ্চ, রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক, অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, রংপুরের কার্যকরী সদস্য। তিনি বাংলাদেশ বেতার, রংপুরের অনিয়মিত কথক। ব্যক্তিগত জীবনে স্ত্রী ও দুই পুত্র নিয়ে একজন সাংসারিক মানুষ। কর্মজীবন হিসেবে তিনি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগাধীন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, দিনাজপুরে কর্মরত আছেন।
বিজ্ঞাপন / SPONSORED BANNER
Google AdSense Responsive Banner৭২৮x৯০ / ৯৭০x২৫০ রেসপন্সিভ বিজ্ঞাপন প্লেসমেন্ট
