আইডিয়া প্রকাশন
আইডিয়া প্রকাশনবই • ইবুক • সম্মানি — মুক্তচিন্তার অসীম সীমানা
Welcome, Guest!
Idea Prokashon

বই কেনা, অর্ডার ট্র্যাকিং ও প্রকাশনা সেবায় যুক্ত হতে একাউন্টে প্রবেশ অথবা নতুন রেজিস্ট্রেশন করুন।

শিশু-কিশোর সাহিত্য১৫অনুবাদ১৪আঞ্চলিক ভাষা ও লোকসাহিত্যউপন্যাসসাহিত্যপত্রিকা/ সাময়িকীকৌতুকজীবনী / সাহিত্যিক জীবনীআঞ্চলিক ইতিহাসভারতীয় উপমহাদেশের ইতিহাসশিশু-কিশোর: রহস্য, গোয়েন্দা, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চারচিরায়ত উপন্যাসশিশু সাহিত্যব্যবসায় শিক্ষা (Business Education)ব্যাংকিং অর্থনীতিগল্পপ্রবন্ধ-নিবন্ধডায়েরি ও চিঠিপত্র সংকলনবিজ্ঞানী ও গণিতবিদশিশু-কিশোর গল্পউঠতি বয়সীদের গণিত, বিজ্ঞান ও প্রযুক্তিমায়া সভ্যতাবিশ্বসাহিত্য / জার্মান সাহিত্যকিশোর ক্লাসিকসকাব্যনাট্যগল্পসমগ্রসায়েন্স ফিকশনরহস্য উপন্যাসমুক্তিযুদ্ধউপন্যাস অনুবাদদর্শনপ্রবন্ধশ্রেষ্ঠ কবিতাপ্রকৃতি ও পরিবেশকবিতাভৌগলিক ইতিহাস ও ঐতিহ্যআইন ও বিচারবিবিধ
গ্রাহক সহায়তা কেন্দ্র:সকাল ৯টা - রাত ১১টা
ভাষা নির্বাচন / Language:বাংলা
থিম মোড / Theme:
৩০% ছাড় হার্ডকভার
বৃহত্তর রংপুরের ইতিহাস

বৃহত্তর রংপুরের ইতিহাস

এক নজরে বইটির সারসংক্ষেপ:

বৃহত্তর রংপুরের পাঁচ জেলার ইতিহাস গ্রন্থ

সংস্করণ:৩য়
পৃষ্ঠা:৬০০ পৃষ্ঠা
(০ টি কাস্টমার রিভিউ)০ বার বিক্রি হয়েছে
৳ ৭০০৳ ১,০০০সাশ্রয় ৳ ৩০০ (৩০% ছাড়)

সর্বমোট প্রদেয় মূল্য (ক্যাশ অন ডেলিভারি প্রযোজ্য)

স্টকে আছে (৩০ কপি বাকি)
ফোনে বা হোয়াটসঅ্যাপে সরাসরি অর্ডার:
১০০% আসল বই
দ্রুত ডেলিভারি
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন
বইয়ের ফ্ল্যাপ ও সারাংশ
‘বৃহত্তর রংপুরের ইতিহাস’ বইটির প্রথম প্রকাশ ২০১১ সালে। মোস্তফা তোফায়েল হোসেন-এর এ-বইটি পাঠক চাহিদার কারণে ৩ বছরের মধ্যে ৩য় সংস্করণ প্রকাশ করতে হয়েছিল। ২০১৪-তে প্রকাশিত হয় এর ৩য় সংস্করণ।
এবারে বইটির ৪র্থ (পরিবর্তিত) সংস্করণ বৃহত্তর রংপুরের ৫টি জেলার আপডেটেড্ তথ্যসমৃদ্ধ। যাঁরা জেলা-উপজেলার বিবিধ তথ্যউপাত্ত পেতে আগ্রহী, তারা এ বইয়ে তা পাবেন। সেইসাথে এতে আছে জেলা-উপজেলার নামকরণ নিয়ে আলোচনা। বিশেষত ‘রংপুর’ নামকরণ সম্পর্কে এতে রয়েছে একটি গবেষণামূলক প্রবন্ধ, যার মধ্য দিয়ে লেখক নাকচ করে দিয়েছেন সেকেলে সব রঙতামাসাবাচক চর্বিতচর্বণ।
‘রংপুর বিদ্রোহ’; ‘নীল বিদ্রোহ’; মহান মুক্তিযুদ্ধ; ৬ ও ১১ নম্বর সেক্টরে মহান মুক্তিযুদ্ধের বিজয়পর্বে মিত্রবাহিনীর ‘অপারেশন ক্যাকটাস লিলি’র ভূমিকা ও অবদান; উমঙ্গার অর্থনীতি ইত্যাদি অন্তর্ভুক্ত হয়েছে। এতে আরও আছে রংপুরের ঐতিহ্য নিয়ে একটি সুদীর্ঘ প্রবন্ধ।

আমন্ত্রণ রইল বইটির পাঠে।
বইয়ের বিস্তারিত বিবরণ ও স্পেসিফিকেশন
আইডিয়া প্রকাশন ক্যাটালগ
বইয়ের নামবৃহত্তর রংপুরের ইতিহাস
লেখক / রচয়িতামোস্তফা তোফায়েল হোসেন
প্রকাশক / প্রকাশনীআইডিয়া প্রকাশন
ক্যাটাগরিরংপুরের পাঁচ জেলার ইতিহাস
সংস্করণ / মুদ্রণ৩য়
পৃষ্ঠা সংখ্যা৬০০ পৃষ্ঠা
বাঁধাই ও কভারহার্ডকভার প্রিন্ট (Hardcover)
স্টক স্ট্যাটাসস্টকে আছে (In Stock)
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
লেখক পরিচিতি
মোস্তফা তোফায়েল হোসেন
মোস্তফা তোফায়েল হোসেন

ভেরিফাইড লেখক

মোস্তফা তোফায়েল হোসেন। জন্মসাল ১৯৫৪; জন্মস্থান- বেলগাছা ইউনিয়ন, কুড়িগ্রাম। বর্তমান নিবাস- ইসলামপুর, হনুমানতলা, রংপুর নগরী, রংপুর। ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (ঢাকা) ইংরেজি সাহিত্যের অধ্যাপনা করছেন। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কবিতা ও প্রবন্ধের রচয়িতা। ১৯৯২-তে সম্পাদনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলবিজয়ী ইংরেজি গীতাঞ্জলি। ১৯৯৫-তে সম্পাদনা করেছেন কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ স্মরণিকা। ১৯৯৬-তে প্রকাশিত হয় তাঁর ‘কুড়িগ্রাম জেলার ইতিহাস ও সংস্কৃতি’। ২০১১ সালে করেছেন ‘বৃহত্তর রংপুরের ইতিহাস’। তিনি শেকসপিয়ারের হ্যামলেট, ম্যাকবেথ, জুলিয়াস সিজার ও সনেটসমগ্রর অনুবাদক। এ ছাড়া, রবার্ট ফ্রস্টের কবিতার অনুবাদক। গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে এসকল অনুবাদ। বাংলা সাহিত্যে ‘যুদ্ধকবিতা’র প্রচলন করেছেন তিনি ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধকে ঘিরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মহাকাব্যিক নায়করূপে উপস্থাপন করে রচনা করেছেন তিনটি কাব্যগ্রন্থ, যথা: একজন প্রমিথিউজ তিনি, বঙ্গবন্ধুবাংলাদেশ, ও নৈঃশব্দ্য থেকে ভাষায় সংগ্রামে শব্দে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে তাঁর প্রায় পঞ্চাশটি জনপ্রিয় কবিতার আবৃত্তি হয়েছে দেশেবিদেশে। একজন পেশাদার অনুবাদক হিসেবেও প্রতিষ্ঠিত তিনি। তাঁর আর একটি পরিচয়, তিনি সাহিত্যসমালোচক ও গবেষক। প্রকাশিত বইয়ের সংখ্যা ২৬টি।

লেখকের সকল বই দেখুন
পাঠকদের মতামত ও পর্যালোচনা

প্রকৃত পাঠকদের রেটিং ও অভিজ্ঞতা

এখনো কোনো রিভিউ দেওয়া হয়নি

বইটি পড়ে প্রথম রিভিউটি আপনিই লিখুন!

আপনার অভিজ্ঞতা ও রিভিউ শেয়ার করুন
অতিথি হিসেবে রিভিউ
৫ স্টার (চমৎকার)
ডেলিভারি ও চার্জ হিসাব
হোম ডেলিভারি চার্জ:৳ ৫০
প্রত্যাশিত ডেলিভারি সময়:১-২ কার্যদিবস
ক্যাশ অন ডেলিভারিতে প্যাকেট চেক করে নেওয়ার সুবিধা।
অর্ডার সংক্রান্ত যেকোনো সহায়তায়

আমাদের প্রতিনিধি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সক্রিয় রয়েছেন।

বৃহত্তর রংপুরের ইতিহাস
বৃহত্তর রংপুরের ইতিহাস
৳ ৭০০৳ ০
আমার শপিং কার্ট
০ টি পণ্য
আপনার কার্ট খালি আছে

পছন্দের বই খুঁজে নিয়ে কার্টে যুক্ত করুন।

বইসমূহ দেখুন
পণ্যের মোট মূল্য (Subtotal):৳০
ডেলিভারি চার্জ:৳120
সর্বমোট বিল:৳০
বিস্তারিত কার্ট পেজ দেখুন →
নির্বাচিত অংশ শুনুন
অডিওবুক পাঠ০%
বাক্য ১ / ১