বটগাছ একটি নিরাপদ আশ্রয় ও ইতিহাসের আর্কাইভ। যার ছায়ার ভেতর লুকিয়ে থাকে চরিত্র, কথক, স্মৃতির আধার। এ বইয়ে বটগাছ শিক্ষক। আতিক চরিত্রের অন্তর্জগতের বিবেক ও মানুষ বটগাছের ভাষা বোঝে। ফলে ‘বৃক্ষ যখন কথা বলে’ বইটি আতিকের স্মৃতি, শিকড় ও মানুষ হয়ে ওঠার এক দার্শনিক তত্ত্ব। পাঠক পাঠ করতে গিয়ে মানুষ, প্রকৃতি, ইতিহাস, স্মৃতি ও আত্মপরিচয়ের পারস্পরিক সম্পর্কে সূতো আবিষ্কার করবেন। বইয়ের মূল চরিত্র আতিক একজন আধুনিক মানুষের প্রতিরূপ— নাগরিক জীবনের কোলাহলের ভিড়েও তিনি একা, বহু অর্জনের মধ্যেও অপূর্ণ এবং জীবনের দীর্ঘ পথ পেরিয়ে নিজের কাছেই নিজের পরিচয়হীন। আত্মবিচ্ছিন্ন আতিকের মানুষ হিসেবে প্রত্যাবর্তন ঘটে তার শৈশবের বটগাছের ছায়ায়। এখান থেকেই শুরু হয় তার অন্তর্জাগতিক যাত্রা। হাজার বছরে বটগাছের শিকড় যেমন মাটির গভীরে প্রবেশ করেছে, তেমনি তার স্মৃতিও বহু প্রজন্ম, জীবনকে ধারণ করে আছে। আতিক যেখানে তার পূর্বপুরুষ, শৈশব, শিক্ষক এবং এনায়েতপুরের মানুষ ও জীবনকে স্মরণ করে। বইটিতে লেখক আদিল ফকিরের প্রাঞ্জল ভাষাশৈলী ব্যক্তিগত স্মৃতি, পারিবারিক উত্তরাধিকার, নৈতিক শিক্ষা এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে নকশিকাঁথার মতো গেঁথেছে। এনায়েত ফকিরের খাতায় লেখা বাণী স্মরণের মধ্য দিয়ে লেখক প্রমাণ করেছেন— মানুষের শারীরিক মৃত্যু অনিবার্য, তবে কাউকে স্মরণ করা মানে তাকে পুনরায় জীবিত করা। এখানে মানুষ ও প্রকৃতি পরস্পরের শিক্ষক। বিশেষ করে এর সহজ ভাষা তরুণ পাঠককে এই উপলব্ধি দেবে যে, নিজেকে বড় করার চেয়ে মানুষের জীবনকে বড় করে তোলাই মানুষের প্রকৃত উত্তরাধিকার...। সাকিল মাসুদ
অধ্যায় ১: ভাবনার উন্মেষ ও সূচনা
বই মানুষের আত্মার খোরাক। একটি সার্থক বই পাঠকের চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে নতুন মাত্রায় উদ্ভাসিত করে। এই গ্রন্থের প্রতিটি পৃষ্ঠায় লেখক অত্যন্ত সূক্ষ্ম পর্যবেক্ষণ ও জীবনের গভীরতম সত্যকে সাবলীল ভাষায় তুলে ধরেছেন।
জ্ঞানচর্চার এই ডিজিটাল যুগে বই পড়া আরও সহজ ও আনন্দময় হয়ে উঠেছে আইডিয়া ডিজিটাল ই-বুকের মাধ্যমে। রিফ্লোয়েবল টেক্সট, আরামদায়ক নাইট মোড এবং স্মার্ট বুকমার্ক সুবিধার কারণে বইটি যেকোনো স্থানে অনায়াসে উপভোগ করা যায়।
নমুনা অংশ সমাপ্ত
সম্পূর্ণ বইটি পড়ার জন্য আপনার সংগ্রহে যুক্ত করুন অথবা এখনই অর্ডার সম্পন্ন করুন।

