গল্প আমাদের জীবনের
অপরিহার্য উপাদান। গল্প শুনতে শুনতে শেষ হয়ে যায় মানুষের জীবন।
আগে শুনেছিলাম— জোলা-জুলির গল্প, তারপর দেখলাম জজ মিয়ার নাটক— সেটাও তো এক গল্প ছিল।
একবার জাপানি নাগরিক হোসি কোনিওর গল্প প্রচার পেয়েছিল খুব। গল্পগুলো যে গল্প ছিল, পরে জেনেছিলাম আমরা।
গতকাল শুনলাম— গণপতি স্যারের সপরিবারে মৃত্যুর গল্প।
কোনটা গল্প, কোনটা সত্য— জীবন শেষ হয়ে গেলে গল্পই শুধু বেঁচে থাকে।











পাঠক মন্তব্য ও পর্যালোচনা০টি
আপনার মূল্যবান মতামত বা রিভিউ দিন
অতিথি হিসেবে মন্তব্য