জন্ম নিবন্ধন
মাসুম মোরশেদ
হেড ম্যাডাম মা সমাবেশ অনুষ্ঠানে সবার জ্ঞাতার্থে ঘোষণা দিলেন, সরকার পৌরসভার শিক্ষার্থীদেরও শিক্ষা উপবৃত্তি চালু করবেন। সেজন্য ছাত্র-ছাত্রীদের জন্ম নিবন্ধনের ফটোকপি আগামী সাতদিনের মধ্যে জমা দিতে হবে।
দুজন ম্যাডাম জমা নিবেন সেসব। অভিভাবক সমাবেশে হেড ম্যাডাম তাঁদের নাম বলে দিলেন।
আমার কাজ তদারকি করা।
ব্যস, পরের দিন দলে দলে বাচ্চার মায়েরা আসছেন।
: মেডাম, তোমরায় জন্ম নেমন্ত্রণ করেন?
: আপা, কোন্ঠে জন্ম নেয়ন্ত্রণ করমো?
আরে,
নেমন্ত্রণ না, নিবন্ধন। জন্ম নিবন্ধন।
নেয়ন্ত্রণ না, নিবন্ধন। জন্ম নিবন্ধন।
বিদ্যালয়ের সব স্যার ম্যাডাম অভিভাবদের বলছি, পৌরসভা যান। সেখানে বাচ্চার জন্ম নিবন্ধন করে নিয়ে আসুন।
অন্য একজন মহিলা আমাকে দেখিয়ে বললেন, ছার, পৌরসভাত জন্ম নেয়ন্তন করতে টাকা চায়। হামার টাকা নাই। তোরায় হামার জন্ম নেয়ন্তন করি দ্যাও।
বলি, সেই ক্ষমতা আমার নাই, বাহে।
এভাবে কদিন ধরে খুব সুন্দরভাবে চলছে জন্ম নিবন্ধন কাম জন্ম নেমন্ত্রণ কাম জন্ম নিয়ন্ত্রণের কথাবার্তা।
একজন মহিলা বাচ্চার ছবি, তার ভোটার আইডির ফটোকপির সাথে ফেমিকন ট্যাবলেটের ফাঁকা স্ট্রিপ নিয়ে এসে বলছেন, ছার, ধরেন, হামার জন্ম নিয়ন্ত্রন করা আছে।
তার সে কথা শুনে আমার মাথা চক্কর দিয়ে উঠল। অন্য সহকর্মীরা মুখ টিপে হাসছিল তখন।
শিক্ষক/ সাহিত্যকর্মী
রংপুর/ ০১৭১৪-২৫৬৬৮২










পাঠক মন্তব্য ও পর্যালোচনা০টি
আপনার মূল্যবান মতামত বা রিভিউ দিন
অতিথি হিসেবে মন্তব্য