কবিতা
আইডিয়া সাহিত্যপত্র•১ মিনিট পাঠ•৭৬ শব্দ
তাকবির
বন্ধু তুমি রহস্য খুঁজো, রহস্য বলো কোথায়? জন্মায় নি; যে কাউকে- দেয় নি জন্ম- ধরায়!
25 Aug, 2026 • 11:44 AM৩৬ পঠিত
বন্ধু তুমি ভাবুক মানুষ,
ভাবনার জাল বুনো
আল্লা ছাড়া জগতে আর
কাকে 'একক' গুনো?
যাকে তুমি ভাবছ মহান,
সবকিছুতে সেরা
সব ভাবনা পাল্টে যাবে,
আল্লা'র নামতা দ্বারা।
বন্ধু তুমি রহস্য খুঁজো,
রহস্য বলো কোথায়?
জন্মায় নি; যে কাউকে-
দেয় নি জন্ম- ধরায়!
থমকে দাঁড়ায় জ্ঞান যখন
পথ হারায় প্রগতি
হৃদ মাঝারে 'আল্লাহু আকবর'
নয়া প্রতিশ্রুতি।
পুঁজির পূজোয় জ্বলে চিতা,
দুঃশাসনের ভয়
শান্তি পাবে মানুষ যখন
হবে তৌহিদ-এর জয়!
লেখকের জন্য পাঠক সম্মানি
লেখাটি পড়ে ভালো লাগলে আপনার সামান্য অনুপ্রেরণা ও সম্মানি লেখকের সৃষ্টিশীল পথচলাকে আরও সমৃদ্ধ করবে।
বিকাশ নম্বর: 01833775779• সম্মানির ৭০% লেখক পাবেন, ৩০% সাইট মেইনটেনেন্স
পাঠক মন্তব্য ও পর্যালোচনা০টি
আপনার মূল্যবান মতামত বা রিভিউ দিন
অতিথি হিসেবে মন্তব্য