কবিতা
আইডিয়া সাহিত্যপত্র•১ মিনিট পাঠ•৬৫ শব্দ
তসলিমা নাসরিন, শুভ জন্মদিন
25 Aug, 2026 • 11:44 AM৩১ পঠিত
কাপড় খোলে মেয়ে
অথচ জানে না তোমার নাম!
ক্ষুব্ধ হয় মেয়ে
চিৎকার করে মাঝে মাঝে
সুযোগ পেলে দেয় স্লোগান
অথচ জানে না তােমার নাম!
প্রতিবাদী স্টাটাস দিয়ে গেরিলা সাজে
বুক উচিঁয়ে দাঁড়ায় রাজপথে
অথচ পাপের ভয়ে উচ্চারণ করে না মাইলস্টোনে খোদিত নাম!
পুরুষেরা ঘুষখোর,
কাজ হলেই হলো;
তাদের বীরত্বের কিছু নাই!
তবুও তসলিমা নাসরিন
তোমাকে শুভ জন্মদিন জানাই!
লেখকের জন্য পাঠক সম্মানি
লেখাটি পড়ে ভালো লাগলে আপনার সামান্য অনুপ্রেরণা ও সম্মানি লেখকের সৃষ্টিশীল পথচলাকে আরও সমৃদ্ধ করবে।
বিকাশ নম্বর: 01833775779• সম্মানির ৭০% লেখক পাবেন, ৩০% সাইট মেইনটেনেন্স
পাঠক মন্তব্য ও পর্যালোচনা০টি
আপনার মূল্যবান মতামত বা রিভিউ দিন
অতিথি হিসেবে মন্তব্য