উদ্ভিদের পরিপক্ক ডিম্বককে বীজ বলে (সংক্ষেপে)। সুপ্ত প্রাণ ধারণকারী বীজ প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। আদ্রতা, তাপ, সময়কাল ও স্থিতিশীল উপযোগী পরিবেশ পেলে বীজ প্রাণের সঞ্চার ঘটায়।
বাঙালি সারাজীবন চাল ডাল মাছ মাংস ডিম দুধ সবজি ফল খেতো। হঠাৎ করে পুষ্টিগুণ, ডায়েট কন্ট্রোল, ক্যালরি কি কি সব অযুহাতে বীজ বা বিচি খাওয়া শুরু করলো। বিচি যেন হয়ে উঠলো খাদ্য তালিকার সিংহভাগ। আগে বেকারি বা মুদি দোকানে পাউরুটি কেক বিস্কুট ছিল সামনে। এখন সব দোকানে শুধু বিচি আর বিচি। কারওয়ান বাজারের পাইকারি দোকানে, পাড়ায় মহল্লার দোকানে, ফুটপাতে, টিফিনে, কর্পোরেট অফিসের চায়ের ট্রেতে শুধু বিচি আর বিচি।
আমাকে এক গৃহিণী বাসায় ডেকে পাঠালেন। তার গ্রামের বাড়ি থেকে মেহমান এসেছে। আম কাঁঠাল পিঠা পুলি পায়েস নারকেল নিয়ে। আমাকে হাজির করার উদ্দেশ্য হলো "বিচি"। না, আমার বিচির জন্য না। কাঁঠালের বিচি। আমি বিখ্যাত কাঁঠাল খাদক বলা যায়। আমাকে ২টা মাঝারি সাইজের কাঁঠাল দিয়ে বললেন, 'বাবা কাঁঠাল ২টা খেয়ে বিচি গুলো বের করে দিয়ে যাও তো'। আমিও বিচি বের করে দিলাম (আমার না, কাঁঠালের)।
আগে মানুষকে জিম্মি করতে গলা চেপে ধরতো, নাক মুখ চেপে শ্বাসরুদ্ধ করে রাখতো৷ এখন অভিনব সব পদ্ধতি আবিস্কৃত হয়েছে। এখনও চেপেই ধরা হলো বরিশালে। তবে গলা বা মুখ নয়, বরং বিচি (অন্ডকোষ)। আমি এখনও এই বিচি চেপে ধরে জিম্মি করে স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ার ব্যাপারটা নিয়ে চিন্তিত। কতখানি সৃজনশীল ও ইনোভেটিভ হলে এমন কান্ড করতে পারে একজন সন্ত্রাসী।
উপসংহারে এতটুকুই বলবো, বেশি বেশি বিচি খান এবং নিজের বিচি বাচান।
রেজা হক/ নীলফামারী/ ০৯-০৭-২০২৬ খ্রি:।










পাঠক মন্তব্য ও পর্যালোচনা০টি
আপনার মূল্যবান মতামত বা রিভিউ দিন
অতিথি হিসেবে মন্তব্য