রাজনীতির ওপর দিয়ে হেঁটে চলা মানুষ আমি
আমাকে পাপী বানিয়ে লাভ কি আপনাদের ?
বেঁচে থাকার প্রয়োজনে সর্বত্র হাজির;
এক ঈশ্বরে তাই পোষায় না আমার।
আপনি যেই হোন-ইতিহাস জেনে রাখুন;
ঈশ্বর বদলাতে পারলে রাজা কোনো ব্যাপার নয়।
আপনাদের মহানুভবতার নাগরিক,
ভোটার কিংবা দেশপ্রেমিক খেতাবে
জীবন চলে না আমার।
একটাই সবিনয় অনুরোধ,
আমাকে আমার মত থাকতে দিন
ইতিহাস ঘেটে দেখেছি
রাজার গোরস্থানেই জনতার ঈদের ময়দান।










পাঠক মন্তব্য ও পর্যালোচনা০টি
আপনার মূল্যবান মতামত বা রিভিউ দিন
অতিথি হিসেবে মন্তব্য