মরুর বুকে জাগলো আলো, সত্যের ডাকে প্রভাত হলো,
নবীর নামে জেগে উঠে, দুনিয়া পেল পথের দিশা।
মিথ্যার আঁধার মুছে দিলেন, দয়ায় ভরা হৃদয় দিলেন,
মোহাম্মদ (সা:) সবার প্রিয়, শান্তির বাণী এনেছিলেন।
উহুদের পথে অশ্রু ঝরায়, বদরের ময়দানে জ্বালা ধরায়,
সত্যের জয়েই মাথা উঁচু, ঈমানদারেরা শক্তি পায়।
ক্ষমা শিখালেন ঘৃণার বদলে,
ভালোবাসা দিলেন সবাইকে জড়িয়ে,
দুনিয়ার তরে কুরআন দিয়ে,
নবী হলেন পথের প্রদীপ।
হে রাসূল, হে দয়ার নূর, তুমি ছাড়া বেদনার সুর,
কিয়ামতের দিনে তোমার ছায়া— উম্মত শুধু এই চায়।










পাঠক মন্তব্য ও পর্যালোচনা১টি
আপনার মূল্যবান মতামত বা রিভিউ দিন
অতিথি হিসেবে মন্তব্যঅসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আইডিয়া প্রকাশন, সাকিল মাসুদ ও সকল পাঠকদের